কুমিল্লার লাকসামে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে মো. মহিন উদ্দিন (২৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:৩ সময়

কুমিল্লার লাকসামে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে মো. মহিন উদ্দিন (২৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মহিন উদ্দিন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ এর ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার আগে যে কোনো সময় কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়িতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন উদ্দিন ভিকটিম নাছিমা আক্তারকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করে গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাতা পা বেঁধে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে ওই দিন নিহতের ভাই কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন জয়নগর দক্ষিণপাড়া হাজি বাড়ির জুনাব আলীর ছেলে ফজলে রাব্বী বাদী হয়ে মহিন উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ২০১৯ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারে আসলে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। মহিন উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লিখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ এর ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯