গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত

জাতির পিতার সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ৩:৫২ সময় , আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ৩:৫২ সময়
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা।

বুধবার (৯ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাই কমিশনার।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি জনাব অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি জনাব ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার জনাব গায়েস্বর প্রসাদ মিশরা, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, টুঙ্গিপাড়া থানা অফিসার্স ইনচার্জ এসএম কামরুজ্জামান প্রমুখ।

পরে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা পরিদর্শক বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯