ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায় বেশ ভালোই করছেন। এবার তিনি বলিউড

জুটি বাঁধছেন শাহরুখ-রাশমিকা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৯ সময় , আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৯ সময়
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায় বেশ ভালোই করছেন। এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তবে কোনো সিনেমায় নয়, একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। যশ রাজ ফিল্মসের স্টুডিওতে একসঙ্গে দেখা গেছে তাদের।

এক টুইটে রাশমিকা মান্দানা বলেন, ভারতীয় সিনেমায় শাহরুখ খান সৌন্দর্যের প্রতীক। বিজ্ঞাপনে এখন তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হয়ে আসার মতো।

শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

এদিকে, ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রাশমিকা মান্দানা। তার অভিনয় ক্যারিয়ারে যতটা যশ-খ্যাতি কুড়িয়েছেন সবই দক্ষিণী সিনেমার কল্যাণে। তার ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমাতেও মন দিয়েছেনে এই অভিনেত্রী। ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অভিনেত্রীর পরবর্তী হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। সুদীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯