রাসুল (সা.) তার প্রিয় সাহাবিদের ক্ষুদ্র থেকে বৃহৎ—প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য। সফলতা ও কামিয়াবির মাধ্যম। জীবনপথের পাথেয়। তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফল্গুধারা। রাসুল (সা.) কীভাবে খাবার খেতেন, খাবার গ্রহণে তার কী পদ্ধতি ছিল—সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
খাবারের ২৫টি সুন্নাত :
১. দস্তরখানা বিছানো । (বুখারি : ২/৮০৮)
২. উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা। (বুখারি : ২/৮০৯)
৩. উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া - (বুখারি : ২/৮১০)
৪. ডান হাতে খানা খাওয়া। - (মুসলিম : ২/১৭২)
৫. খাবার মজলিসে যেব্যক্তি বয়সে বড় এবং বুযুর্গ তার মাধ্যমে খানা শুরু করানো। (মুসলিম : ২/২৭১)
৬. খাবার একপ্রকার হলে নিজের সামনে থেকে খাওয়া। (বুখারি : ২/৮১০)
৭. প্লেট থেকে খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাওয়া। (মুসলিম : ২/১৭৫)
৮. টেক লাগিয়ে বসে না খাওয়া । - (বুখারি : ২/৮১২)
৯. খাবারের দোষ-ত্রুটি না খোঁজা । ( বুখারি : ২/৮১৪, মুসলিম : ২/১৮৭)
১০. জুতা খুলে খাওয়া। (মিশকাত : ৩৬৮)
১১. উপরি বসে, এক পা বিছিয়ে বসা বা হাঁটু ভেঙ্গে জমিনে বসে বা আসনে বসে সামনের দিকে একটু ঝুঁকে খানা খাওয়া – (মিশকাত শরহে মিশকাত)
১২. খানার প্লেট, বর্তন ইত্যাদি পরিষ্কার করে রাখা। এরূপ করলে বর্তনও খাদ্যগ্রহণকারীর জন্য গোনাহ মাফের দোয়া করে থাকে । (ইবনে মাজাহ : ২৩৫)
১৩. খাবার পর আঙ্গুল চেটে খাওয়া।—(মুসলিম : ২/১৭৫)
১৪. খাবার পর নিম্নোক্ত দোয়া পড়া—
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَنَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ
অর্থ : প্রশংসা ও স্তুতির সবটুকুই ঐ আল্লাহ তায়ালার জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন।—(তিরমিযি, আবু দাউদ, ইবনে মাজাহ ।
১৫. প্রথমে দস্তরখানা উঠানো তারপর নিজে উঠা।—(ইবনে মাজাহ : ২৩৭)
১৬. দস্তরখানা উঠানোর সময় এ দোয়া পড়া—
اَلْحَمْدُ لِلهِ حَمْداً كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِي وَلَا مَوَدَّعٍ وَلَا مُسْتَغْنِنِّى عَنْهُ رَبَّنَا
অর্থ : আল্লাহ তায়ালারই সকল প্রশংসা পবিত্র বরকতময়। হে আমাদের রব! আমি এ খানা পর্যাপ্ত মনে করে বা একেবারে রেখে অথবা অমোখাপেক্ষী মনে করে উঠে যাচ্ছি না।—(বুখারি : ২/৮২০)
১৭. খানার শেষে উভয় হাত ধৌত করা ।—(আবু দাউদ : ২/১৮২, তিরমিযি : ২/৬)
১৮. কুলি করা। (বুখারি : ২/৮২০ )
১৯. শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্বরণ হওয়ার পর নিম্নোক্ত দোয়া পড়া— (তিরমিযি : ২/৭)
২০. দাওয়াত খাওয়ার পর মেহমানের জন্য এই দোয়া পড়া— اَللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِيْ وَأَسْقِ مَنْ سَقَانِي
অর্থ : হে আল্লাহ! যে আমাকে ভক্ষণ করালো তাকেও আপনি ভক্ষণ করান। আর যে আমাকে পান করিয়েছে আপনি তাকেও পান করান। (মুসলিম : ২/১৮০)
২১. খাবারের সাথে সিরকা ব্যবহার করা সুন্নাত।- (ইবনে মাজাহ : ২৩৮)
২২. গমের সাথে সামান্য যব মিশিয়ে নেওয়া উচিত। যাতে সুন্নাত আদায় হয়ে যা। (আল জমেউস সগির : ২/৯৭৯)
২৩. মুসলমানের দাওয়াত গ্রহণ করা সুন্নাত। তবে দাওয়াকারীর আয়ের উৎস যদি সুদ-ঘুষ থেকে হয় বা সে যদি প্রকাশ্যে গোনাহে লিপ্ত থাকে তাহলে দাওয়াত গ্রহণ করা চলবে না।—(আবু দাউদ)
২৪. মৃত ব্যক্তির বাড়িতে খানা পাঠানো তা তাদেরকে এনে খাবার খাওয়ানো সুন্নাত।— (মুসলিম : ২/১৭২)