বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, “গতকালও

খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে প্রেরণ করতে হবে: ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১২ আগস্ট ২০২৩, বিকাল ৬:৫ সময় , আপডেট সময় : ১২ আগস্ট ২০২৩, বিকাল ৬:৫ সময়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি  বলেন, “গতকালও আমি হাসপাতালে ছিলাম। বোর্ড হয়েছে, সেই বোর্ডের ডাক্তাররা খুব উদ্বিগ্ন। তারা মনে করছেন যে, দেশনেত্রীকে যদি অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয়, তাহলে শেষ পর্যন্ত ঢাকায় বা বাংলাদেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না, তারা নিশ্চিত নন।

সরকারের নির্বাহী আদেশে মুক্ত খালেদা জিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ফের ভর্তি হওয়ার দুদিন পর শনিবার সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের পর এই দাবি জানান।

ফখরুল আরও বলেন, ‘ডাক্তাররা বারবার বলেছেন, তাঁর (বেগম খালেদা জিয়ার) চিকিৎসার জন্য বিদেশে অ্যাডভান্স সেন্টারে পাঠানো উচিত।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘একইসঙ্গে দেশবাসী এবং যারা দায়িত্বে আছেন, তাদের আমি পরিষ্কার করে বলতে চাই যে, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন এবং তাঁর সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। এক বছর আগে তার লিভার সিরোসিসও ধরা পড়ে।

 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯