সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে

ওসির নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি

নিউজটি প্রতিবেদন করেছেন: Super Admin।

আপলোড সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৫:৫৮ সময় , আপডেট সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৫:৫৮ সময়

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে একটি চক্র। এই চক্রটি মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি করছে।

কয়েকদিন ধরে প্রতারক চক্র বেশ কয়েকজন প্রার্থীর কাছে টাকা চেয়েছে বলে ওসি মো. মঈন উদ্দিন শিপন নিশ্চিত করেছেন।

এ কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওসি মঈন লিখেছেন, দয়া করে অফিসার ইনচার্জের (ওসি) সরকারী মোবাইল নম্বর হতে কল গেলে বিশ্বাস করে প্রতারিত হবেন না। কোন ধরনের কল পেলে অফিসার ইনচার্জের সাথে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করা হল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ওসি মঈন বলেন, একটি চক্র সফ্টওয়্যারের মাধ্যমে নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাইছে।

মঙ্গলবার (১৪ জুন) এক প্রার্থী আমাকে ফোন দিয়ে জানান, আমার নম্বর থেকে কল করে টাকা চাওয়া হয়েছে। আজ একজন জেলা ম্যাজিস্ট্রেট আমাকে ফোন দিয়ে জানান, আমার সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। তাই সবাইকে সচেতন করতে ফেসবুকে পোস্ট দিয়েছি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯