রাজধানীর কল্যাণপুরে ২০১৬ সালে জঙ্গি আস্তানা সন্দেহে পরিচালিত অভিযানে নয় তরুণ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের

কল্যাণপুরে জঙ্গি সন্দেহে ৯ জন নিহতের ঘটনায় সাবেক আইজিপিসহ তিনজন ট্রাইব্যুনালে

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ১২:৫১ সময় , আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ১২:৫১ সময়
রাজধানীর কল্যাণপুরে ২০১৬ সালে জঙ্গি আস্তানা সন্দেহে পরিচালিত অভিযানে নয় তরুণ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ তিন সাবেক কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার, ৭ মে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের উপস্থিত করা হয়। এর আগে, ৬ মার্চ ট্রাইব্যুনাল এই তিনজনকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

অন্য দুই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা।

আজ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

উল্লেখ্য, ২০১৬ সালে কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ এলাকায় একটি বাসায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, যেখানে নয়জন যুবক নিহত হন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯