ঢাকা, ১৯ মে ২০২৫: ভাটারা থানার মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৯ মে ২০২৫, দুপুর ৩:১১ সময় , আপডেট সময় : ১৯ মে ২০২৫, দুপুর ৩:১১ সময়
ঢাকা, ১৯ মে ২০২৫: ভাটারা থানার মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মামলা থাকার কারণেই তাকে গ্রেপ্তার করতে হয়েছে এবং কোনো নিরীহ ব্যক্তি কোনো অবস্থাতেই শাস্তির আওতায় আসবে না।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'অনেকবার বলছি, কেউ যেন ভোগান্তির শিকার না হয় এজন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি, শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে। কোনো একটা নিরীহ লোকও যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ না করে, এ ব্যবস্থা আমরা অবশ্যই নিব।'

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, 'ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো তাকে দোষী বা নির্দোষ বলতে পারব না।' তিনি আরও বলেন, 'তার নামে যদি কেস থাকে, কি করবেন? ছেড়ে দিলে আপনিই তো আবার বলবেন, আপনি ছেড়ে দিয়েছেন।'

এর আগে তিনি পোশাক শ্রমিকদের আন্দোলন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, মে মাসের মধ্যে বোনাস এবং জুনের ১-৩ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের অবশ্যই পূরণ করতে হবে।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দেন, 'কিন্তু, কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করে, সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়মমাফিক ব্যবস্থা নিবে।'

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯