ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত দুই মূল অভিযুক্ত—রাব্বি

সাম্য হত্যাকাণ্ড: পাঁচ দিনের রিমান্ডে কবুতর রাব্বি ও মেহেদী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৫২ সময় , আপডেট সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৫২ সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত দুই মূল অভিযুক্ত—রাব্বি ওরফে কবুতর রাব্বি এবং মেহেদী হাসান—কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। একইদিনে, আরেক অভিযুক্ত নাহিদ হাসান পাপেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যা রেকর্ড করেন মহানগর ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা।

আদালত সূত্রে জানা গেছে, তিনজন গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে, নাহিদ স্বেচ্ছায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন। তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ, তার জবানবন্দি গ্রহণের আবেদন করলে তা অনুমোদন করা হয় এবং জবানবন্দি রেকর্ড শেষে নাহিদকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, রাব্বি ও মেহেদীর জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও, আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯