জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী বৈঠকে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৫, দুপুর ১০:৩৮ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৫, দুপুর ১০:৩৮ সময়
জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী বৈঠকে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২ জুন) বিকেলে এ বৈঠকে দলটির পক্ষে অংশ নেবেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বৈঠকে সংস্কার প্রক্রিয়াকে আরও কার্যকর করা, একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সংস্কার বিষয়ে যে অস্পষ্টতা রয়েছে তা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শেখ ফজলুল করীম মারুফ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯