আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অভ্যন্তরীণভাবে কোরবানির পশুর শতভাগ চাহিদা মেটাতে পারবে বলছেন ফেনীর গো-খামারিরা। ব্যবসায়ীদের ভাষ্যমতে, জেলার

ফেনিতে শতভাগ চাহিদা মেটাবে কোরবানির পশু

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১০:৪ সময় , আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১০:৪ সময়

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অভ্যন্তরীণভাবে কোরবানির পশুর শতভাগ চাহিদা মেটাতে পারবে বলছেন ফেনীর গো-খামারিরা। ব্যবসায়ীদের ভাষ্যমতে, জেলার বাইরে থেকে পশু না এলে লাভের মুখ দেখবেন তারা।

কোরবানীতে ফেনীর চাহিদা প্রসঙ্গে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ৮৫ হাজার। জেলাজুড়ে গো-খামারগুলোতে লালন পালন করা হচ্ছে ৮৮ হাজার ২৩টি গবাদি পশু। ফলে ফেনীতে এবার কোরবানির পশু সংকট হবার কোনো আশংকা নেই। এছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে এক বা একাধিক কোরবানির পশু লালন-পালন করছেন।
জেলা প্রাণিসম্পদ অফিস দেয়া তথ্যমতে, জেলায় ৫ হাজার ১৫৪ জন তালিকাভুক্ত খামারি রয়েছে। যেখানে চলতি বছর ২৮ হাজার ৯১৬টি ষাঁড়, ৩০ হাজার ৬৯৪ বলদ, ২৫৬১টি মহিষ এবং ১৬ হাজার ৩৫৪টি ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলার খামারি বাদল জানান, এবার কোরবানির জন্য ২০০টির মত পশু পালন করছি। তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে খরচের পরিমাণ বেশি। তবুও বাইরে থেকে গরু প্রবেশ না করলে লাভবান হওয়া যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯