নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছে জাতিয় নাগরিক পার্টি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২২

শাপলা, কলম ও মোবাইল প্রতীক চাইল এনসিপি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৫, বিকাল ৫:৩০ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৫, বিকাল ৫:৩০ সময়
নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছে জাতিয় নাগরিক পার্টি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ২২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। আবেদন শেষে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চায় দলটির নেতা-কর্মীরা।

আবেদন শেষে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির প্রতিনিধিরা এসব তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি।

আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে সংস্থাটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯