শেফালি জড়িওয়ালার মৃত্যু ঘিরে এখনও রহস্য কাটেনি। মুম্বাই পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে

ফরেনসিক দল শেফালির ফ্ল্যাটে, চলছে তদন্ত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ১১:৫৮ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
শেফালি জড়িওয়ালার মৃত্যু ঘিরে এখনও রহস্য কাটেনি। মুম্বাই পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে তদন্ত চলছে। শুক্রবার গভীর রাতে আন্ধেরির নিজের ফ্ল্যাটেই শেফালির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত একটার দিকে পুলিশে খবর যায়। তবে শনিবার সকাল পর্যন্ত শেফালির পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে মৃত্যু স্বাভাবিক কি না। এদিকে, শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞদের দলও। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

যদিও শুরুতে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সেই তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে শেফালিকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শোকাহত পরাগকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায় রাতেই। হাসপাতাল বা পরিবারের তরফ থেকে মৃত্যুর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

শেফালির ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা গল্প। প্রথমে তিনি বিয়ে করেছিলেন গায়ক হরমিত সিংহকে। তবে ২০০৯ সালে সেই দাম্পত্যে বিচ্ছেদ ঘটে। পরে ২০১৪ সালে বিয়ে করেন টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগীকে। পরাগ ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন, যে ধারাবাহিকে নায়ক ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।

শেফালি জড়িওয়ালার শেষ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লকে নিয়ে। ২০২১ সালে হৃদরোগেই মৃত্যু হয় সিদ্ধার্থের। শোনা যায়, বিগ বস ১৩-এর ঘরে তাদের সম্পর্ক গড়ে উঠেছিল। শেফালির এই অকাল মৃত্যুতে আবারও উঠে আসছে সেই পুরনো স্মৃতি।

গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ শেফালি ‘কাঁটা লাগা’ গানের ভিডিও দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট কিছু না থাকায় তৈরি হয়েছে নানারকম জল্পনা ও প্রশ্ন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯