দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে কয়েকদিন পরেই টিভিতে দেখা যাবে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’। গত ৪ সিজনের

এবার টিভির পর্দায় দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জুলাই ২০২৫, দুপুর ১২:৫৫ সময় , আপডেট সময় : ৩ জুলাই ২০২৫, দুপুর ১২:৫৫ সময়

দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে কয়েকদিন পরেই টিভিতে দেখা যাবে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’। গত ৪ সিজনের চেয়েও এবার বড় পরিসরে এসেছে 'ব্যাচেলর পয়েন্ট সিজন- ৫'।


ঈদুল আজহার রাতে একসঙ্গে ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হয়েছে নতুন সিজনের যাত্রা। বঙ্গ অ্যাপে ৪০ টাকায় সাবস্ক্রাইব করে প্রথম ৮ পর্ব দেখতে পেরেছেন দর্শকেরা।


 

তবে যারা এখনও টাকা খরচ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখতে পারেননি তাদের জন্য টিভি পর্দায় দেখারও সুযোগ করে দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।


শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আগামী ১০ জুলাই থেকে টিভি পর্দায় দেখা যাবে বর্তমান সময়ের বহুল আলোচিত এই জনপ্রিয় সিরিজটি।


জানা গেছে, আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ উপভোগ করতে পারবেন। ১২০ পর্বের এ ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে।


প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট-৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।


উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯