জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ব্যতীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না—এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন

জুলাই সনদ ছাড়া নির্বাচনে নয়, বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩ জুলাই ২০২৫, বিকাল ৫:২১ সময় , আপডেট সময় : ৩ জুলাই ২০২৫, বিকাল ৫:২১ সময়
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ব্যতীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না—এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, "দেশ গঠনে আমরা 'জুলাই পদযাত্রা' শুরু করেছি, যার সূচনা হয়েছে দেশের উত্তরাঞ্চল থেকে। এতে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। অচিরেই এই কর্মসূচিকে আমরা সারাদেশে ছড়িয়ে দেব। উন্নয়ন কেবল ঢাকাকেন্দ্রিক হলে চলবে না, উন্নয়ন পরিকল্পনায় থাকতে হবে সারা দেশের কথা।"

তিনি আরও বলেন, "ছাত্র ও জনগণের আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও দেশে এখনো মাফিয়াচক্র সক্রিয়। আমাদের ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।"

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো. আলমগীর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯