ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাই মঞ্জুর আলীর কামড়ে ছোট ভাই গোলাপ মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) রাতে জেলা

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাই নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২২ আগস্ট ২০২৩, দুপুর ৩:০ সময় , আপডেট সময় : ২২ আগস্ট ২০২৩, দুপুর ৩:০ সময়
ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাই মঞ্জুর আলীর কামড়ে ছোট ভাই গোলাপ মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিখাতা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গোলাপ খাঁটিখাতা বাজারের নৈশ প্রহরী ছিলেন। ঘটনার পর বড় ভাই মঞ্জুর পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাপ প্রায়ই নেশা করতেন। স্থানীয়রা তাকে নেশা করতে নিষেধ করলে তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ নিয়ে স্থানীয়রা গোলাপের বড় ভাই মঞ্জুরের কাছে বিচার দেয়। পরে মঞ্জুর সোমবার সন্ধ্যার দিকে তার ছোট ভাইকে নেশা না করার বিষয়টি বুঝাতে গেলে তার সঙ্গেও খারাপ ব্যবহার করেন গোলাপ। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বড় ভাই মঞ্জুর গোলাপকে মারধর করেন। পরে মাটিতে পড়ে যান গোলাপ। এ সময় মঞ্জুর গোলাপের কানে কামড় দিয়ে ধরে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গোলাপকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসক তার কানে প্রায় ১৫টি সেলাই করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে স্বজনরা গোলাপকে ঢাকায় না নিয়ে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে রাতে চিকিৎসাধীন গোলাপ মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বড় ভাই মঞ্জুর আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯