টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বারবার আলোচনায় এসেছেন পর্দায় সাহসী রূপে হাজির হওয়ার জন্য। এখন অভিনয়ে খুব একটা

মৌখিকভাবে আমাকে ধর্ষণ করা হয়েছে: স্বস্তিকা মুখার্জি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪৭ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪৭ সময়
টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বারবার আলোচনায় এসেছেন পর্দায় সাহসী রূপে হাজির হওয়ার জন্য। এখন অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি শরীরে তোয়ালে জড়িয়ে সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে হয়েছেন কটাক্ষের শিকার। কটু কথার সাথে বেশ অশ্লীল বাক্যও ব্যবহার করেছেন মন্তব্যকারীরা। তবে বরাবরের মতো এবারও কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি বলেন, আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। ইনস্টাগ্রামে শরীরে তোয়ালে দিয়ে চারটি ছবি পোস্ট করেছিলাম।

তিনি আরও বলেন, আমার পরিচিতদের কথা তো পাত্তাই দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায়, ততটাই করেছে। এখন কি এক সমাজে বসবাস করছি, আরও যে কি দেখার বাকি আছে তার অপেক্ষায় রইলাম।

প্রসঙ্গত, টালিউডের অন্যতম সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের মনের কথা অকপটে বলে ফেলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেউ নেতিবাচক মন্তব্য করলে ছেড়ে কথা বলেন না স্বস্তিকা। আর এ কারণে বছরজুড়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আলোচনায় থাকেন তিনি। হয়ে যান খবরের শিরোনাম।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯