দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা দরকার এবং সে অনুযায়ী

রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা: ড. শেখ মইনউদ্দিন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৫৬ সময় , আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা দরকার এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ড. শেখ মইনউদ্দিন বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। 

তিনি আরো বলেন, রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাকে আরো বৃদ্ধি করতে হবে।  এজন্য সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯