সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সদরে

সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরা-৪ আসনে বিএনপির বিক্ষোভ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ জুলাই ২০২৫, সকাল ৯:১১ সময় , আপডেট সময় : ৩১ জুলাই ২০২৫, সকাল ৯:১১ সময়

সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।


মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক মিলে সাতক্ষীরা-৪ সংসদীয় আসন। নতুন খসড়া ঘোষণায় আশাশুনি ও শ্যামনগরকে সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি। পূর্বে যে সীমানা ছিল আমরা সেই সীমনায় ভোট গ্রহণ চাই।


এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, বিএনপি নেতা সাদেকুর রহমান, সোলায়মান কবির, লিয়াকত আলী, প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরসহ আরও অনেকে।


এর আগে, এক সংবাদ সম্মেলনে সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আসছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এতে সাতক্ষীরা-৪ ও ৩ আসনে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯