ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়–তে শনিবার থেমে থাকা ট্রেনের একটি বগিতে সিলিন্ডার বিস্ফোরণে বগির ভিতরে আগুন লেগে কমপক্ষে ১০

ট্রেনে আগুন, নিহত ১০

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৩, দুপুর ৩:৭ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৩, দুপুর ৩:৭ সময়
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়–তে শনিবার থেমে থাকা ট্রেনের একটি বগিতে সিলিন্ডার বিস্ফোরণে বগির ভিতরে আগুন লেগে কমপক্ষে ১০ জন মারা গেছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।

#WATCH | Tamil Nadu: Fire reported in private/individual coach at Madurai yard at 5:15 am today in Punalur-Madurai Express. Fire services have arrived and put off the fire and no damage has caused to another coaches. The passengers have allegedly smuggled gas cylinder that caused… pic.twitter.com/5H7wQeGu93

— ANI (@ANI) August 26, 2023

শনিবার ভোর ৫টা১৫মিনিটে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
রাজ্যের মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তীর্থযাত্রী এবং উত্তর প্রদেশ রাজ্য থেকে এসেছিলেন।
ট্রেনের প্রাইভেট কোচটি শনিবার উত্তর প্রদেশ থেকে এসেছিল এবং রেলস্টেশনের কাছে পার্ক করা হয়েছিল। দক্ষিণ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে কোচের ভেতরে এলপিজি গ্যাসের একটি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়েছে।’
দক্ষিণ রেলওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইভেট কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করেছে এবং এর ফলে আগুন লেগেছে। আগুন দেখে অনেক যাত্রী কোচ থেকে বেরিয়ে যায়।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯