জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রবিবার (৩ আগস্ট)

জুলাই-আগস্ট আন্দোলনের হত্যাযজ্ঞে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি অ্যাটর্নি জেনারেলের

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩ আগস্ট ২০২৫, দুপুর ২:৬ সময় , আপডেট সময় : ৩ আগস্ট ২০২৫, দুপুর ২:১১ সময়
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সূচনা বক্তব্যে এ দাবি জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা শাস্তি চাই আইনি কাঠামোর মধ্যে থেকে। প্রসিকিউশনের আনা উপাদান বিশ্লেষণ ও সাক্ষ্য শুনে আগামী প্রজন্মের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। বিগত আমলে গুম-খুনের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম, খুন, চাঁদাবাজি, টাকা পাচার করা হয়েছে। এর বিরুদ্ধেই ছিল বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারদের যদি কোনো সমিতি হয়, শেখ হাসিনা তার সভাপতি হতে পারেন। মিথ্যার পিএইচডি করাতে হলে হিটলারও হয়তো শেখ হাসিনার কাছে যেতেন। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা অপরাধের বিরুদ্ধে। দেশের মানুষের স্বপ্নের বিচার চাই, আর সেই ন্যায়বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি চাই।”

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসামি। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগগুলো হলো—

  • গণ-অভ্যুত্থানের সময় প্রায় দেড় হাজার মানুষকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশদান
  • সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’
  • ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’
ইতিমধ্যে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ-সংক্রান্ত শেখ হাসিনার অডিও রেকর্ড এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, একটি জাতীয় দৈনিকের সম্পাদকসহ মোট ৮১ জন। প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ছিল ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৪ আগস্ট থেকে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি পলাতক থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার একতরফাভাবে চলবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯