কক্সবাজারের উখিয়ায় হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচারসহ একাধিক অপরাধে জড়িত মোহাম্মদ সেলিমকে

উখিয়ায় হত্যা ও নারী নির্যাতনসহ ১৩ মামলার আসামি সেলিম গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:১০ সময় , আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:১০ সময়

কক্সবাজারের উখিয়ায় হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচারসহ একাধিক অপরাধে জড়িত মোহাম্মদ সেলিমকে আটক করেছে থানা পুলিশের একটি দল।


রবিবার (৪ আগস্ট) গভীররাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা নুরুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে ‘গাছ কালু’ নামে পরিচিত।


সেলিমের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ ও মারধর, মাদক ও অস্ত্র ব্যবসা, মানব পাচার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি ১৩টি মামলার আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত ছিলেন। উখিয়া থানার রেকর্ড অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা দায়ের হয়। এর মধ্যে রয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (৩/৪ ধারা, ২০২৫), বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডাকাতি, মানব পাচার, মারধর এবং চাঁদাবাজির মামলা।


উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ কক্সবাজার জার্নালকে জানান, দীর্ঘদিন পলাতক থাকা এই অপরাধীকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও জানান, উখিয়ায় অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯