আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন

ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা বিএনপির বিজয় অর্জন: মঈন খান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৪ সময় , আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৪ সময়

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।


বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।


এসময় মঈন খান বলেন, শুধু নির্বাচনের ঘোষণা নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। সেইসাথে নির্বাচনের জন্য সবধরণের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।


সমাবেশ শেষে বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯