টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।তবে তাৎক্ষণিকভাবে

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৮ সময় , আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৮ সময়
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাসপুর বটতলা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত পিকআপচালক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।

গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯