আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সম্মেলনে যুবকদের জন্য যুব ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় যুবশক্তি।রোববার (১০ আগস্ট) রূপায়ান

জাতীয় যুব ইশতেহার ঘোষণা দিতে যাচ্ছে যুব শক্তি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৭ সময় , আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৭ সময়

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সম্মেলনে যুবকদের জন্য যুব ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় যুবশক্তি।


রোববার (১০ আগস্ট) রূপায়ান টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন আহ্বায়ক তারিকুল ইসলাম।


তিনি বলেন, প্রতিটি তরুণ সমাজ মর্যাদার দাবিদার। তারা দেশের উন্নয়ন, কল্যাণে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। তাই সমতা অর্জন, সৎ নেতৃত্ব ও জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে জাতীয় যুবশক্তি এই সম্মেলনের আয়োজন করেছে।


মঙ্গলবার (১২ আগস্ট) ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।


যুব সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যুব উইংয়ের পাশাপাশি সিভিল সোসাইটি, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯