আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৩ নম্বরে। সোমবার (২৮ আগস্ট)

অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, দূষণের শীর্ষে দুবাই

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪ সময় , আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪ সময়
আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৩ নম্বরে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দূষণমাত্রার তালিকায় দুবাইয়ের স্কোর হচ্ছে ১৭৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর ১৬৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রাজধানীর স্কোর হচ্ছে ১৫৪ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯