জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট

জাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ১৩২ জন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৬ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৬ সময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৩২ জন প্রার্থী। এছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়িয়েছে জাকসু'র নির্বাচন কমিশন৷


সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয় ও আবাসিক হলগুলোতে হলের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা কার্যক্রমে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


মনোনয়নপত্র সংগ্রহকারী মোট ১৩২ জন প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জন্য ৪৬ জন এবং ২১টি আবাসিক হলের হল সংসদে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাকসু'র সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


জাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের জন্য ১৮ আগস্ট থেকে ১৯ আগস্ট এই দুইদিনের সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন৷ তবে শিক্ষার্থীরা কাছে মাত্র দুইদিনের সময় যথেষ্ট না হওয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিরা কমিশনের কাছে লিখিতভাবে সময় বৃদ্ধি করার আবেদন জমা দিয়েছেন। আবেদন জমা দেয়ার প্রেক্ষিতে জাকসু'র নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ২১ আগস্ট দুপুর ২ টা পর্যন্ত বৃদ্ধি করেছে৷


বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা সশরীরে সিনেট হলে অবস্থিত নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারছেন। এর মধ্যে বুধবার (২০ আগস্ট) আখেরী চাহার সোম্বা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস সমূহ বন্ধ থাকবে৷ মনোনয়নপত্র আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪ টার মধ্যে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রার্থীকতৃক মনোনয়নপত্র জমাদানের কথা বলা হয়েছে৷ হল সংসদের প্রার্থীরাও একই সময়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯