চট্টগ্রাম আদালতে দায়িত্ব পালনকালে ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর

আদালতে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১৫ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১৫ সময়

চট্টগ্রাম আদালতে দায়িত্ব পালনকালে ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর নাম শাহীন ভূঁইয়া। তিনি চট্টগ্রাম নগর পুলিশের নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে কর্মরত ছিলেন।


শুক্রবার (২২ আগস্ট) তাঁকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।


৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এসআই শাহীন আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে আছেন। এ সময় এক আইনজীবী মানিব্যাগ থেকে তিনটি নোট বের করে তাঁর হাতে দেন। শাহীন টাকাগুলো গুণে নিজের কাছে রেখে দেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯