সংস্কার ছাড়া নির্বাচন, দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে; তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না—এমন

সংস্কার ছাড়া নির্বাচন, দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে: ডা. তাহের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়

সংস্কার ছাড়া নির্বাচন, দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে; তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।


সোমবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।


ডা. তাহের বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার সম্পন্ন করতে হবে। যারা নির্বাচনের আগে সংস্কার চান না, তাদের মনে অন্য মতলব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, সংস্কারবিহীন নির্বাচন আওয়ামী জাহেলিয়াত ফিরিয়ে আনবে। বাংলাদেশের জন্য পিআর বা সংখ্যানুপাতিকই সেরা নীতি। এতে করে সন্ত্রাস ও ভোট চুরি বন্ধ হবে। সঠিক ও সুন্দর নির্বাচনে পিআরের বিকল্প নেই আর এটাই একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯