ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা। এনটিভির মালয়েশিয়ার আয়োজনে একটি বিশেষ প্রোগ্রামে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন

মালয়েশিয়া যাচ্ছেন চিত্রনায়িকা শিমলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৬:১ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৬:১ সময়

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা। এনটিভির মালয়েশিয়ার আয়োজনে একটি বিশেষ প্রোগ্রামে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন এই নায়িকা।


আগামী রোববার (৩১ অগাস্ট) বাংলাদেশি স্টুডেন্ট এসোসিয়েশন অফ ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএ ইউপিএম) আয়োজনে এনটিভি পিঠা উৎসবে যোগদান করবেন।


মালয়েশিয়া এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট, কায়সার হামিদ হান্নান জানান, আগামী ৩১ অগাস্ট রোববার এনটিভি পিঠা উৎসবের মালয়েশিয়া বসবাসরত নারী উদ্যোক্তা, স্টুডেন্ট , বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিবেন। সেইসঙ্গে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।


মডেল ও অভিনেত্রী এইটা মালয়েশিয়া সফর। তার আগমনকে ঘিরে প্রবাসীদের আনন্দ উচ্ছাস করতে দেখা যাচ্ছে। তরুণ এই অভিনেত্রী নতুন প্রজম্ম কাছে খুব জনপ্রিয়। গ্ল্যামার এই নায়িকা খুব অল্প সময়ে তার অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। মালয়েশিয়াতে বেশ কয়েকদিন তিনি অবস্থান করবেন।


উল্লেখযে, ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯