ফেনীতে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল (১৮) নামে

ফেনীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫১ সময় , আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫১ সময়

ফেনীতে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রাসেল ময়মনসিংহের গৌরিপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।


বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা সোনালী ব্রিকফিল্ড থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাথিয়ারা এলাকার ওই কন্যা শিশুটি বুধবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্বজনরা আশপাশে মাইকিং করেও তাকে খুঁজে পাননি। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে ব্রিকফিল্ডের পাশে শিশুটির জামা দেখতে পান। পরে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ব্রিকফিল্ডে কর্মরত রাসেলকে সন্দেহভাজন হিসেবে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।


স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মরদেহ উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।


ইউপি সদস্য নূর নবী জানান, আটক রাসেল প্রায় দুই বছর ধরে ওই ব্রিকফিল্ডে কাজ করছেন। মেয়েটির বাবার বাড়ি ভোলা ও মায়ের বাড়ি ময়মনসিংহ হলেও তারা কাজের সুবাদে মাথিয়ারায় একটি কলোনিতে বসবাস করতেন। দুপুরে রাসেল শিশুটিকে ব্রিকফিল্ডে এনে খাবার দেন। পরে ধর্ষণ করে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯