জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে এটা আমাদের

সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৬ সময় , আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৬ সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে এটা আমাদের জন্য একটি স্পষ্ট বার্তা। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। তাঁকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি।


শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ বৈঠকের আয়োজন করে।


হাসনাত বলেন, খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে। নিয়ম পরিবর্তনের নামই সংস্কার, আর এই সংস্কারের জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।


তিনি আরও বলেন, আমাদেরকে এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে। কিন্তু আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার ও সংস্কারও লাগবে। পুলিশ যেন কাউকে বিনা মামলায় বা বিনা বিচারে তুলে না নিয়ে যায় এটার কি কোনো ফয়সালা হয়েছে? নেয়া হলে পরিবারের কাছে খবর যাবে এটার কি ফয়সালা হয়েছে? হয়নি তো! তাই সংস্কার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।


হাসনাত আরও বলেন, আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাব। আমি বলছি না এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বক্তব্য। তবে এ ধরনের মানসিকতা অনেক রাজনৈতিক দলের মধ্যেই আছে।


হাসনাত আবদুল্লাহ বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছিল। কিন্তু আমরা যখন এসেছি তিনি তাঁর লোক পাঠিয়েছেন আমাদের খোঁজ নিতে। আমাদের জন্য কিছু উপহারও পাঠিয়েছেন। এটা আমাদের জন্য ইতিবাচক একটি বার্তা। অবশ্যই আমাদের তাঁকে ওয়েলকাম জানানো উচিত।


বৈঠকে আরও বক্তব্য রাখেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯