ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ঢাবির হলে বহিরাগত-অতিথি অবস্থানে নিষেধাজ্ঞা জারি

আজ থেকে ঢাবির হলে বহিরাগত-অতিথি অবস্থানে নিষেধাজ্ঞা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময় , আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ঢাবির হলে বহিরাগত-অতিথি অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বিশেষ প্রয়োজন ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়।


মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অদ্য ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে বৈধ শিক্ষার্থী ব্যতিত কোন বহিরাগত/অতিথি অবস্থান করতে পারবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯