এ বছর দর্শকের রায়ে দেশিয় ওটিটি কনটেন্টের মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। ওটিটি

নিজের জীবনে দারুণ খুশি পরীমণি, ভক্তরাও ভাসছে আবেগে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময় , আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময়

এ বছর দর্শকের রায়ে দেশিয় ওটিটি কনটেন্টের মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য করা তার ‘রঙিল কিতাব’ ওয়েব সিরিজের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজে একজন সন্তানসম্ভাবা নারীর চরিত্রে সাবলিল অভিনয় করেছেন পরী। তাই তো তিনি মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরের মতো অভিনেত্রীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন।


ওটিটির কাজের সেরাদের স্বীকৃতি দিতে দেশের সবচেয়ে বড় আয়োজন করে থাকে ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার। গতকাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল ‘ডেইলি স্টার ওটিটি এন্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’-এর আসর।


এই আসরেই পরীমণি হেসেছেন বিজয়ের হাসি। পুরস্কার গ্রহণের সময়েই মঞ্চে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই নায়িকা। মঞ্চে ডেকে নেন তার সিরিজের নির্মাতা ও প্রযোজককে। বাড়ি ফিরে সম্মুখীন হন আরেক অভিজ্ঞতার। সেই আরাধ্য মুহূর্তের দারুণ কিছু ছবির সঙ্গে ঘটনাটির বর্ননা দিয়েছেন পরীমণি। তাতেই বোঝা গেলো নিজের জীবন নিয়ে কতোটা বেশি তুষ্ট তিনি!


পরী একটু আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রুপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’


দুই সন্তানের সঙ্গে পরীর আবেগঘন একাধিক মুহূর্ত এবং তার সঙ্গে এমন হৃদয়গ্রাহী লেখা পড়ে ভক্তরাও আবেগে ভাসছে। ৩ ঘণ্টা আগের এই পোস্টে এরইমধ্যে ৮২ হাজার রিঅ্যাক্ট এসছে। মন্তব্য করেছে প্রায় সাড়ে ৪ হাজার নেটিজেন। মন্তব্যের ঘরে পরীকে সবাই শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। অনেকে আবার পরীর হাসির সঙ্গে তার মেয়ের হাসির মিল খুঁজে পেয়েছেন।


বিনোদন অঙ্গনের তুলনামূলক নতুন সংযোজন ওটিটি প্ল্যাটফর্ম। দেশে এখন নাটক সিনেমার মতো ওটিটির কাজ নিয়েও তারকা থেকে দর্শক উৎসাহী থাকেন। তাইতো এই অঙ্গনের সেরাদের স্বীকৃতি দিতেই ডেইলি স্টার প্রতি বছর আয়োজন করছে ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড।


এখানে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ওটিটির কাজের ভিত্তিতে পুরস্কার প্রাদান করা হয়। দর্শক জরিপ ও বিচারকের রায়- দুই ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কার।


পরীমণি ছাড়াও বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম, রুনা খান, শরাফ আহমেদ জীবন, কাজল আরিফিন অমি, ভিকি জাহেদ, মাহতিম শাকিব, নন্দিতা, সাদাত হোসাইন, এফ এস নাঈম প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯