ভারতের ওড়িশায় বজ্রপাতের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। জানা গেছে, রাজ্যজুড়ে দুই ঘণ্টারও

ওড়িশায় দুই ঘণ্টায় ৬১ হাজার বার বজ্রপাত, নিহত ১২

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫২ সময় , আপডেট সময় : ৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫২ সময়
ভারতের ওড়িশায় বজ্রপাতের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। জানা গেছে, রাজ্যজুড়ে দুই ঘণ্টারও কম সময়ে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যটিতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বজ্রপাত আরও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।   

সোমবার (৪ সেপ্টেম্বর) বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। গত শনিবার বজ্রপাতের এই ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুইজন বালাঙ্গির এবং একজন করে আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর ও পুরীর। এছাড়া গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদি পশু মারা গেছে।

বঙ্গোপসাগরে সক্রিয় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ওড়িশাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। 

আবহাওয়া বিজ্ঞানীরা জানান, দীর্ঘ বিরতির পর বর্ষা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এ ধরনের অস্বাভাবিক ও চরম বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়া ঠান্ডা ও উষ্ণ বাতাসের সংঘর্ষ এ ধরনের নজিরবিহীন বজ্রপাতের উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯