জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু

উৎসাহ-উদ্দীপনায় চলছে ভোটগ্রহণ, সকালে ভোটারের চাপ তুলনামূলক কম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২ সময় , আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২ সময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শুরুর প্রথম দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন ঘিরে হল এবং কেন্দ্রের আশপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।


নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। প্রশাসন আশা করছে, বিকেলের দিকে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯