গাজীপুরের শ্রীপুরের তাকওয়া পরিবহনের একটি চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে

গাজীপুরে চলন্ত বাস থেকে ফেলে নারীকে হত্যার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৩৭ সময় , আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৩৭ সময়
গাজীপুরের শ্রীপুরের তাকওয়া পরিবহনের একটি চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা কয়েকটি মিনিবাস ভাংচুর করেছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারের তাহের সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস।

নিহত চম্পা বেগম (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী ও চান্দুরা সুরুজ আলীর মেয়ে। চম্পা স্বামীর সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করতেন।

চম্পার ভাইয়ের ছেলে সুমন মিয়া জানান, শুক্রবার চম্পা উপজেলার নয়নপুর এলাকায় তার ছোট বোনের বাড়িতে গিয়েছিলেন। পরে গড়গড়িয়া মাস্টারবাড়ি ফেরার জন্য তিনি নয়নপুর থেকে বাসে উঠেন।

কিন্তু কিছুদূর যাওয়ার পর বাসের সহকারীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।



প্রত্যক্ষদর্শী বালুর গাড়ির শ্রমিক জালাল উদ্দিন বলেন, “ঘটনার সময় সড়কের আমরা পাশেই বসেছিলাম। এ সময় হঠাৎ তাকওয়া পরিবহনের একটি বাসে শব্দ হয়। পরে আমরা মহাসড়কে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।”

উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চম্পাকে মৃত ঘোষণা করেন।
ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, একজন নারীকে বাস থেকে ফেলে হত্যা করার খবর পেয়েছি। ঘটনার পর হাসপাতাল থেকে স্বজনরা তার লাশ নিয়ে গেছে। জড়িত বাসকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বাসটিকে শনাক্ত করা গেলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯