কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে— এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম

কিছু রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করছে: আহমেদ আযম খান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময় , আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়

কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে— এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।


রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


তিনি বলেন, ওই কতিপয় দল দেশের সম্প্রীতিকে ব্যাহত করতে চায়। দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদীরা। সেই জায়গা থেকে আমরা দেশকে যত উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই, সেখানে কিছু দল বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।


তিনি আরও বলেন, তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বলেন, দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ আর এই নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র কখনও চলতে পারে না। 


জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯