জি ২০ সম্মেলনে যোগদান শেষে উড়োজাহাজ ত্রুটির কারনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পুরো প্রতিনিধিদল নয়াদিল্লিতে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত করেন কানাডিয়ান কর্মকর্তা। শুক্রবার ২০টি নেতৃস্থানীয় অর্থনীতির নেতাদের বৈঠকে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ট্রুডো।
ভারতের স্বাধীনতার নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রবিবার তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু একটি যান্ত্রিক ত্রুটি তাকে রাতারাতি ভারতে আটকে রাখে।
নয়াদিল্লিতে কানাডিয়ান হাইকমিশন এএফপিকে ট্রুডোর অফিসের একটি বিবৃতিতে উল্লেখ করেন, ড়োজাহাজ পরিচালনাকারী কানাডিয়ান বিমান বাহিনী প্রতিনিধি দল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে।
VIDEO | Canada PM Justin Trudeau arrives at Rajghat, New Delhi.#G20India2023 #G20SummitDelhi pic.twitter.com/suluAkWkro
— Press Trust of India (@PTI_News) September 10, 2023
"এই সমস্যাগুলি রাতারাতি সমাধান করা যায় না, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে থাকবে," বলে নিশ্চিত করেছেন।
কানাডার সিটিভি বিমানটিকে একটি এয়ারবাস হিসাবে চিহ্নিত করে বলেন, এটি কখন ফিরতে সক্ষম হবে তা স্পষ্ট নয়।