চট্টগ্রামের চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময় , আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়

চট্টগ্রামের চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।


সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।


চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯