মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর-সংলগ্ন মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে

মেঘনায় ট্রলারডুবি, জেলে নিখোঁজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৮ সময় , আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৮ সময়

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর-সংলগ্ন মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা পাঁচ জেলে সাঁতরে পাড়ে উঠলেও মো. শরিফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।


শরিফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মো. হোসেনের ছেলে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম।


তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সকাল ৯টা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির বাল্কহেডটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পর চালক বাল্কহেডটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। নিখোঁজ জেলে মো. শরিফের সন্ধানে নদী ও আশপাশ এলাকায় অনুসন্ধান চলছে।


কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, সকালে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। এই ঘটনার ৫ জেলে সাঁতরে উঠলেও একজন নিখোঁজ রয়েছেন। বাল্কহেডটি আটক করা যায়নি। তবে সেটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯