খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত

খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪৫ সময় , আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪৫ সময়

খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ কথা বলেন।


তিনি বলেন, আন্দোলনরতদের ৮টি দাবীর মধ্যে ৭টির সমাধানের ব্যাপারে কাজ চলছে। অবরোধ প্রত্যাহার করলেই ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান ডিসি।


অন্যদিকে, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা বলেন, সংঘর্ষ চলাকালীন পাহাড়ি-বাঙালী ও সেনাবাহিনীর ওপর গুলি বর্ষণ করেছে ইউপিডিএফ। যা পরিকল্পিত ছিল।


খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল।


এদিকে, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি করতে হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯