ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।পুলিশ জানায়,

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময় , আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপানের ফলে শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস অসুস্থ হয়ে পড়ে। পরে সৌরভকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া, একই সময়ে নিজ বাড়িতে শ্রীনিবাস মারা যান।


পুলিশ আরও জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯