রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার পাশাপাশি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে

সন্ধ্যা পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২ সময় , আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২ সময়

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার পাশাপাশি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 


রবিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 


এতে আরো বলা হয়েছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ের মধ্যে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আকাশ।


পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

এদিকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সাত জেলায় বজ্রবৃষ্টিসহ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এ জন্য রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও খুলনা অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯