রাষ্ট্রীয় অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা করেছে নীলফামারী জেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। রবিবার (৫ অক্টোবর) দুপুরে

রাষ্ট্রীয় অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৬ সময় , আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৬ সময়

রাষ্ট্রীয় অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা করেছে নীলফামারী জেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।


কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।


জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

স্মারকলিপিতে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি করা হয়। রাষ্ট্রীয় অর্থে প্রকল্পের কাজ শুরু করা হলে পরবর্তীতে নির্বাচিত সরকার তা অব্যাহত রাখতে পারবে বলে উল্লেখ করা হয়। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হলে দুই কোটিরও বেশি মানুষের হতাশা আরও গভীর হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।


জেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, কালক্ষেপণ না করে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে নীলফামারীসহ তিস্তা তীরবর্তী পাঁচটি জেলার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। কৃষি, মৎস্য ও শিল্প খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, শেফাউল জাহাঙ্গীর সেপু, মোক্তার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯