ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন

গাইবান্ধার পলাশবাড়ীতে যুবকের এলোপাতারি ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ ( ইউপি) সদস্য খুন হয়েছেন। এ
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৫৮ সময়
গাইবান্ধার পলাশবাড়ীতে ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন ছবি : সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে যুবকের এলোপাতারি ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ ( ইউপি) সদস্য খুন হয়েছেন। এ সময় স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামে দুই সহোদর আহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নং ওয়ার্ড সদস্য।

এলাকাবাসী জানান, এলাকায় রাতে ছিচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়। ওই প্রহরীরা এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত দশটার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।

তিনি আরো জানান, আজ রাত ১২ টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যান্যরা। উভয়পক্ষের কাটাকাটির এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। এতে বাদশাসহ প্রতিবেশী দুই সহোদর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরীর বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি- তদন্ত) দীবাকর অধিকারী জানান, অভিযুক্ত পাপুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী