ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে নদীতে আঁচলে বাঁধা দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের এক দিন পর দুই শিশু সন্তানসহ গৃহবধূর মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে। ওই নারীর শাড়ির
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২৯ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২৯ সময়
ঠাকুরগাঁওয়ে নদীতে আঁচলে বাঁধা দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের এক দিন পর দুই শিশু সন্তানসহ গৃহবধূর মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে। ওই নারীর শাড়ির আঁচলের সঙ্গে শিশুদের বাঁধা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় গৃহবধূর মা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তবে গৃহবধূর স্বামী ও শ্বশুরের দাবি এটি আত্মহত্যা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাসুয়াডাঙ্গা তীরনই নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার থেকে তারা নিখোঁজ ছিল।

নিহতেরা হলেন ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা খাতুন (৩০) এবং শিশু সন্তান শাওন (৮) ও সাফাত (৪)।

নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, গতকাল মঙ্গলবার নাসিমা তাঁর দুই শিশুসন্তানসহ তীরনই নদীর ধারে ছাগল চড়াতে যান। সেখানেই (নদীতে) তারা দুপুরের গোসল করেছে। পরে সন্ধ্যা হলেও তারা বাড়িতে না ফেরায় নাসিমার স্বামীসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক রাত পর্যন্ত নদীর তীরবর্তী এলাকাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন তাঁরা।

বুধবার সকালে নাসিমার শ্বশুর সামসুল হক তীরনই নদীর ধারে নাসিমাসহ তাঁর দুই শিশুসন্তানের মরদেহ নদীর বালুর মধ্যে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহ নদী এলাকা থেকে তুলে নেওয়া হয়। মরদেহ উদ্ধারের সময় নাসিমার শাড়ির আঁচল দিয়ে দুই শিশুসন্তানের শরীর বাঁধা ছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা।

নিহত নাসিমার মা খালেদা বেগমের দাবি, তাঁর জামাই আব্দুর রহিম জুয়া খেলায় আসক্ত। জুয়ার টাকার জন্য তাঁর মেয়েকে প্রায়ই অত্যাচার-নির্যাতন করতেন তিনি।

এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘গতকাল থেকেই শিশুসহ ওই গৃহবধূ নিখোঁজ। রাতে অনেকবার নদীতে খোঁজাখুঁজি করা হয়েছে। বুধবার সকালে দুই শিশুসহ তাদের মায়ের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুগুলো আসলে কীভাবে হলো, তা সঠিকভাবে বলা মুশকিল। তবে ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচন হবে।’

এ বিষয়ে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ তিনটির প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের