ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

ছাত্রলীগ নেতাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানসহ তার সমর্থকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।সোমবার (২ অক্টোবর)
  • আপলোড সময় : ২ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪২ সময়
ছাত্রলীগ নেতাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ছবি : সংগৃহীত
পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানসহ তার সমর্থকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

সোমবার (২ অক্টোবর) রাতে মেহেদী হাসানের সমর্থকদের আয়োজনে পাবনা জেলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মাহমুদুল ওয়াহিদ, আলাম, মিঠু, রিয়ন আহাদ, সোহেল সহ প্রমুখ।

বক্তারা বলেন, বিতর্কিত ছাত্রলীগ নেতা সিফাত ও তার সমর্থকরা রাজনীতিকে বিতর্কিত করার জন্য এলাকায় বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। এর প্রতিবাদ করায় ইতোপূর্বে নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। শনিবার রাতেও হত্যার উদ্দেশ্যে হামলা করলে বেশকিছু নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত দশটার দিকে পাবনা শহরের মাসুম বাজার এলাকায় মেহেদী হাসান ও তার সমর্থকদের উপর গুলি চালায় সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত সিফাত ও তার লোকজন। এতে গুলিবিদ্ধ সহ ১২ জন আহত হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের