ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

এ্যানীকে নির্যাতন : মানবাধিকার সংগঠনগুলোকে অবহিত করল বিএনপি

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যনীকে দরজা ভেঙ্গে তার বাসা থেকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, সকাল ৯:২৯ সময়
এ্যানীকে নির্যাতন : মানবাধিকার সংগঠনগুলোকে অবহিত করল বিএনপি ছবি : সংগৃহীত
বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যনীকে দরজা ভেঙ্গে তার বাসা থেকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করা হয়। বিষয়টি বিভিন্ন দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠিয়েছে বিএনপি। গতকাল রবিবার এসব সংগঠনের কাছে পাঠানো একটি প্রতিবেদনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর আইনবহির্ভূত কর্মকান্ড তুলে ধরা হয়। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত রবিবার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে।

দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি করা হয়। 
প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব।

এমন একজন পরিচিত ব্যক্তিকে গত ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙে তার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে জোর করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। 
গ্রেপ্তারের সময় তাকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি। এমনকি গভীর রাতে তার বাসায় প্রবেশের কোন আইনি কাগজপত্র প্রদর্শন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

উপরন্তু তাকে মারাত্মকভাবে শরীরে নির্যাতন করা হয়েছে, এ কারণে তার মুখে ক্ষত চিহ্ন রয়ে গেছে। 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর দিন সকালে নিম্ন আদালতে নেওয়া হয়, বিচারকের সামনে এ্যানী এই নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন। এই প্রতিবেদনের সঙ্গে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার এ সম্পর্কিত রিপোর্ট সংযোজিত করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের