ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

কর্মসূচিতে বাধা নেই তবে নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে ব্যবস্থা : আইজিপি

পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই; তবে জনগণের জানমাল ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৪১ সময়
কর্মসূচিতে বাধা নেই তবে নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে ব্যবস্থা : আইজিপি ছবি : সংগৃহীত
পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই; তবে জনগণের জানমাল ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে। জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার তা নিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গা পূজায় কোনও শঙ্কা নেই জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনও প্রকার শঙ্কা অনুভব করছি না। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না। সব পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের উৎসব স্বাভাবিকভাবে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এখন পর্যন্ত সব জায়গায় দুর্গা পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার নিদর্শন উল্লেখ করে আইজিপি বলেন, ‘সমাজকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে মা দুর্গা আসেন। এদেশ থেকেও অশুভ শক্তি বিনাশ যাক, শুভ শক্তি জয়ী হোক; এইটা আমরা চাই। ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করতে চাই। এই কারণে প্রতিবারই দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করি। এ বছর সারাদেশে ৩৪ হাজার মণ্ডপে দুর্গা পূজা উদ্‌যাপিত হচ্ছে।’

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, এসবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের